ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চুক্তিতে এগিয়ে আসুন, অন্যথায় সুযোগ হারাবেন: জেলেনস্কিকে ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

শান্তিচুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, ‘রাশিয়া চুক্তি করতে চাচ্ছে, এ বিষয়ে জেলেনস্কিকে দ্রুত এগিয়ে আসতে হবে। নাহলে সে একটি বড় সুযোগ হাতছাড়া করবে। তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

দুই দেশের যুদ্ধ থামিয়ে শান্তিচুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই চেষ্টাকালে মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন। কিন্তু অধিকাংশ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

ট্রাম্পের মতে, কিয়েভের সমঝোতা পৌঁছানোর প্রচেষ্টা আশানুরূপ হচ্ছে না। জেলেনস্কির এমন ভূমিকা আগামী আলোচনা ও শান্তি প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পরবর্তী শান্তি আলোচনা ফেব্রুয়ারি ১৭-১৮ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের যোগাযোগ উপদেষ্টা ডিমিট্রো লিটভিন নিশ্চিত করেছেন, আলোচনার উদ্দেশ্য আবুধাবিতে হওয়া বৈঠকের অমীমাংসিত বিষয়গুলোর বিষয়ে সমাধানে পৌঁছানো। এতে বিশেষ করে অগ্রাধিকার পাবে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ।

আগামী বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি মস্কোর প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন। ইউক্রেনের প্রতিনিধি দল নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। মার্কিন অংশগ্রহণকারীদের সুনির্দিষ্ট তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

জানুয়ারিতে ও চলতি মাসের শুরুর দিকে রাশিয়া-ইউক্রেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দফা শান্তি আলোচনায় বসে। মার্কিন মধ্যস্থতায় এই আলোচনার মাধ্যমে পাঁচ মাস পর যুদ্ধবন্দি বিনিময় করেছে দুই দুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ১

চুক্তিতে এগিয়ে আসুন, অন্যথায় সুযোগ হারাবেন: জেলেনস্কিকে ট্রাম্প

আপডেট সময় ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬