ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ায় মাঝ আকাশে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে চালকের দক্ষতার কারণে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজটি নিরাপদে জরুরী অবতরণ করতে পেরেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে নাইজেরিয়ার বৃহত্তম শহর ও বন্দর লাগোসের মুরতালা মুহাম্মেদ বিমানবন্দর থেকে থেকে পোর্ট হারকোর্টের দিকে রওনা হয়েছিল নাইজেরীয় বিমান পরিষেবা সংস্থা এরিক এয়ারের একটি বোয়িং ৭৩৭-৭০০ এয়ারক্রাফট উড়োজাহাজ। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে। এ সময় ২৭ হাজার ফেুট উচ্চতায় ছিল বিমানটি।

উড়োজাহাজটিতে চালক এবং ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু চালক মাথা ঠান্ডা রেখেছিলেন এবং স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে উড়োজাহাজটিকে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণে সফল হয়েছিলেন।

যাত্রীরা সবাই নিরাপদেই বিমান থেকে নেমে গিয়েছেন। বেনিনের সেই বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্রাথমিকভাবে উড়োজাহাজটিকে পরীক্ষা করেছে। তাদের বরাত দিয়ে এভিয়েশন সেফটি নেটওয়ার্ক নামের একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বিমানটির ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির কয়েকটি ব্লেড ভেঙ্গে যাওয়ায় ইঞ্জিনের ইনেটেল নষ্ট হয়ে গেছে। এ কারণেই ঘটেছে বিস্ফোরণ।

কী কারণে ব্লেড ভাঙলো, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

এ ঘটনায় যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়েছে এরিকা এয়ার। সেই সঙ্গে নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ইঞ্জিনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

আপডেট সময় ০২:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬