ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা নিয়ে হাজির এরদোয়ান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পরিবহন মন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে তুরস্ক ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক আঙ্গিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

এরদোয়ান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না। তাদের মূল লক্ষ্য হলো ওআইসি সদস্য দেশগুলোর সাথে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর তৈরি করা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা নিয়ে হাজির এরদোয়ান

আপডেট সময় ০৭:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬