ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা

আকাশ জাতীয় ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন নেতাকর্মী এখন বাংলাদেশে। দলের স্বার্থে বিগত বছরের ত্যাগ-তিতিক্ষা অম্লান রাখতে তারা বদ্ধপরিকর।

নির্বাচন উপলক্ষে বাংলাদেশে যাওয়া নেতারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান, গিয়াস আহমেদ এবং মিল্টন ভুঁইয়া। এ ছাড়াও রয়েছেন মোস্তফা কামাল পাশা বাবুল, জসীম ভুঁইয়া, এম এ সবুর, মৌলানা অলিউল্লাহ আতিকুর রহমান, জসিমউদ্দিন ভিপি, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান সেলিম রেজা, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, কাজী আসাদউল্লাহ, লস্কর শরীফ, এবাদ চৌধুরী, এম এ কাইয়ুম, মো. শাহীন, রহমান বাবুল, মোহাম্মদ দিদার, মনিরুল ইসলাম প্রমুখ।

কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ জানান, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই ফসল বিএনপির ঘরে উঠাতে সবাইকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সরব থাকতে হবে। কারণ, নানাবিধ ষড়যন্ত্র এখনো চলছে।

আব্দুল লতিফ সম্রাট বলেন, সবাই গভীর আগ্রহে রয়েছেন পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্যে। নতুন ভোটারদের আগ্রহ সবচেয়ে বেশি। কারণ তারা এবার সম্পূর্ণ মুক্ত পরিবেশে তাদের কাঙ্ক্ষিত নেতাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে চান।

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামন্ডলীর সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, আমরা যারা বাংলাদেশে যেতে পারিনি তারা সবাই নিজ নিজ এলাকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছি। স্বজনদের উদ্বুদ্ধ করছি কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে সরব থাকার জন্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা

আপডেট সময় ১১:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬