ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০২৬ বিশ্বকাপের স্বপ্ন ও আশা ছাড়েননি নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক :

একের পর এক চোটে ক্যারিয়ার বারবার থমকে গেলেও ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন এখনো ছাড়েননি নেইমার। সেই লক্ষ্য সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। ৩৩ বছর বয়সী নেইমারের নতুন চুক্তি চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত।

নেইমারের আগের চুক্তির মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল। চাইলে অন্য কোনো ক্লাবে যাওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। তবে জাতীয় দলে ফেরার প্রস্তুতির জন্য পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্য নিয়ে সান্তোসেই থাকার সিদ্ধান্ত নেন তিনি।

চুক্তি নবায়নের পর নেইমার বলেন, ‘সান্তোস আমার ঘর, আমার নিজের জায়গা। এখনো যেসব স্বপ্ন পূরণ হয়নি, সেগুলো আপনাদের সঙ্গেই অর্জন করতে চাই।’

২০২৫ সালের শুরুতে সান্তোসে ফেরার পর চোটের কারণে নিয়মিত মাঠে নামতে পারেননি নেইমার। তবে সীমিত সময় খেলেও ব্রাজিলের শীর্ষ লিগে দলকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মৌসুম শেষ হওয়ার পর গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার করান নেইমার। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী মার্চের মধ্যে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করা। কারণ, ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে তখনই মাঠে নিজের সেরাটা দেখাতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

২০২৬ বিশ্বকাপের স্বপ্ন ও আশা ছাড়েননি নেইমার

আপডেট সময় ১২:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬