ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক :

‘একটি মহল দেশের ভেতরে ও সীমান্তের ওপার থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ন, গণপূর্ত ও স্থানীয় সরকার, পল্লী­উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহরের জুলাই ৩৬ চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোট নিয়ে প্রচারণার ব্যাপারে উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয় প্রশাসন গণভোটের প্রচারণায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। চলতি সপ্তাহ থেকেই এর কার্যক্রম দৃশ্যমান হবে।

অনুষ্ঠান শেষে তিনি সুনামগঞ্জ বাফার গুদাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের রিয়াদে টানা তৃতীয় দিনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান

আপডেট সময় ১১:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬