ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর মৃত্যুর ১২ ঘণ্টা পর বিকেল স্ত্রীর মৃত্যু, বাকরুদ্ধ সন্তানরা

আকাশ জাতীয় ডেস্ক : 

এক দিনের ব্যবধানে মারা গেলেন স্বামী ও স্ত্রী। সকালে স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন স্ত্রী। শোক সইতে না পেরে বিকেলে তারও মৃত্যু হয়। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামে। তাদের মৃত্যুতে গ্রামবাসী ও স্বজনদের পরিবারে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মনপুরা গ্রামের বাসিন্দা জাফর মিয়া (৭০) স্ট্রোকে মারা যান। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সহধর্মিণী নাজমা বেগম (৫৫)। দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর শোক মেনে নিতে পারছিলেন না তিনি। স্বামীর মৃত্যুর ১২ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তিনিও মারা যান।

ধারণা করা হচ্ছে, স্বামীর শোকেই তিনি মারা গেছেন। একই দিনে তাদের মৃত্যুর শোক এলাকাবাসীকেও স্তব্ধ করে দিয়েছে।

মৃত দম্পতির দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। বাবা-মাকে একদিনে হারিয়ে তারা যেন বাকরুদ্ধ, শোকের ভাষা হারিয়ে ফেলেছেন।

স্থানীয় ইউপি সদস্য কাউছার প্রধান বলেন, একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। স্বামীর শোকে স্ত্রী মারা যাওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সন্তানদের কীভাবে সান্ত্বনা দেব, সেই ভাষাও আমাদের জানা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বামীর মৃত্যুর ১২ ঘণ্টা পর বিকেল স্ত্রীর মৃত্যু, বাকরুদ্ধ সন্তানরা

আপডেট সময় ১১:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬