ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

‘আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক’:কোচ মিকি আর্থার

আকাশ স্পোর্টস ডেস্ক :

আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকের নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে?

নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত সফরে না যাওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিত আকারে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া প্রসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার বলেন, ‘যা হয়েছে, তার জন্য তা খুবই হতাশাজনক। কেকেআরের (কলকাতা নাইট রাইডার্স) হয়ে সে সত্যিই খুব ভালো চুক্তি পেয়েছিল সে। এবং শেষ পর্যন্ত যা হলো, সেটি হতাশাজনক।’

পাকিস্তান জাতীয় দলের সাবেক প্রধান কোচ আর্থার আরও বলেন, ‘হ্যাঁ, আমরা (আলাপ) করেছি। এ বিষয়ে সংক্ষেপে কথা বলেছি। ফিজ এবং আমার মধ্যে কিছুটা ভাষাগত প্রতিবন্ধকতা রয়েছে। তবে সে আমার কথা বুঝতে পেরেছে, আমিও তার কথা বুঝতে পেরেছি। বিষয়টি সেখানেই শেষ করে আমরা সামনের দিকে এগিয়েছি।’

ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বিশ্বকাপে বাংলাদেশ দল প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, ‘আমি এখানকার প্রতিভা দেখে মুগ্ধ। এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমাদের স্কোয়াড থেকে যারা বিশ্বকাপে যাচ্ছে, তারা সবাই অত্যন্ত দক্ষ। অধিনায়ক হিসেবে লিটন দাসের সাথে পরিচিত হওয়াটা ছিল দারুণ। তাওহীদ হৃদয় একজন অসাধারণ খেলোয়াড়, সে একজন আধুনিক ব্যাটার। এরপর ফিজ এবং আমাদের অধিনায়ক (সোহান), সে যেভাবে দলকে নেতৃত্ব দেয় এবং প্রস্তুতি নেয় তা অতুলনীয়। বিশ্বকাপে আমি অবশ্যই তাদের ওপর কড়া নজর রাখব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

‘আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক’:কোচ মিকি আর্থার

আপডেট সময় ০৫:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬