ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা যারা বিএনপি করি তারা ধর্মের ব্যবসা করি না। ইসলামে কোথাও লেখা নাই ধর্ম ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখল করা। রাসুল (সা.) যে পথ দেখিয়েছেন সেই প্রদর্শিত পথ ধরেই আমাদের চলা। এ জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মদিনার যে সনদ রয়েছে সে হিসেবে আমরা দেশ পরিচালনা করব। ধর্মের সাথে কোনো বিভেদ হয় এমন কিছু বিএনপি করবে না।

তিনি বলেন, মওদুদীবাদ ও মদিনার ইসলাম এক নয়। এ জন্য সকলকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন টুকু।

তিনি আরো বলেন, তৌহিদী জনতা নামে একদল মানুষ একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এটা কি ধর্ম? তৌহিদী জনতা নামে ধর্মকে কলঙ্কিত করছে। এ ধরনের কাজ করে ইসলামকে বিশ্বের কাছে ছোট করা হচ্ছে। এদের বিরুদ্ধেও আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে।

এ সময় তিনি আগামী ১১ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্রদের উপস্থিত থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ শহরের ২১৯টি মসজিদের ইমাম-মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু

আপডেট সময় ১১:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬