ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী

ভারতীয়দের অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠে দেবো: শাহিন শাহ আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ভারতীয় ক্রিকেটারদের আচরণকে অখেলোয়াড়সুলভ আখ্যা দিয়েছেন। এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতীয়দের। শাহিন জানিয়েছেন, এই আচরণের জবাব তারা মাঠে দিবে।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে গিয়েছিলেন শাহিন। তবে ইনজুরির কারণে দেশে ফিরে আসতে হয় তাকে। এই চোট নিয়ে বিশ্বকাপে খেলার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, শাহিন সেরে উঠেছেন এবং খুব শিগগিরই অনুশীলনে যোগ দেবেন।

দেশে ফেরার পর সাংবাদিকদের সামনে শাহিন বলেন, ‘সীমান্তের ওপারের মানুষেরা স্পোর্টসম্যানশিপ নষ্ট করেছে। আমরা এর জবাব মাঠেই দেব। আপাতত আমাদের কাজ হলো নিজেদের লক্ষ্যে অটুট থাকা এবং ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া।’

পাকিস্তান দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে। তবে শাহিন এই সফরে অংশ নেননি; তিনি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন

ভারতীয়দের অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠে দেবো: শাহিন শাহ আফ্রিদি

আপডেট সময় ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬