ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলে টানা ৬ হার নোয়াখালী এক্সপ্রেসের

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে টানা ৬ হারের দেখে পেল নোয়াখালী এক্সপ্রেস। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নবাগত দলটি। তাতেই হারের হেক্সা সম্পন্ন হয়েছে নোয়াখালীর।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করে নোয়াখালী। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় রাজশাহীর।

রান তাড়া করতে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম মিলে ৫ ওভারে করেন ৪৭ রান। ২১ রান করে আউট হন তানজিদ। পরের উইকেটে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।

এদিকে ফিফটি তুলে নেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ৩৫ বলে ৬০ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর ৯ রানে ইয়াসির রাব্বী ও ৮ রানে এসএম মেহেরব আউট হন। আর তানজিম হাসান সাকিবকে নিয়ে জয় নিশ্চিত করেন রায়ান বার্ল। ১৯ রানে বার্ল ও ১ রানে তানজিম অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ৪১ রান তোলে তারা। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। ২৮ বলে ৩০ রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রিপন মণ্ডল। শান্তর বলে মেরে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত (১৩ বলে ৭)। এবারের বিপিএলে আগের দুই ম্যাচে ৬ ও ১ রানে আউট হওয়া সৌম্য তৃতীয় ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েছেন। ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার।

মাঝে মোহাম্মদ নবি ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করেছেন। অধিনায়কত্বের ভার কাঁধে নিয়ে হায়দার আলি ৬ বলে করেন ৩ রান। শেষদিকে কেবল ১ বল পেয়েছেন জাকের আলি অনিক। সবমিলিয়ে টেনেটুনে ১৫১ রান তুলেছে নোয়াখালী।

বিপরীতে রাজশাহীর পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এ ছাড়া শান্ত, বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপিএলে টানা ৬ হার নোয়াখালী এক্সপ্রেসের

আপডেট সময় ০৫:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬