ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে টানা ছয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। দারুণ ফর্মে থাকা উড়ন্ত রংপুরকে ১৯৮ রানের টার্গেট দিয়েছিল আগে ব্যাট করা ফরচুন বরিশাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত খেলা উপহার দেয় রংপুর। এলেক্স হেলসকে হারানোর ধাক্কা সামলে দেন রংপুরের ওপেনার তাওফিক খান। তাকে সঙ্গ দেন সাইফ হাসান।

ইফতেখার আহমেদ ও খুশদিল শাহর ব্যাটে রংপুরের ভিত্তি আরও মজবুত হয়। তাদের ৯১ রানের জুটি রংপুরকে লক্ষ্যের অনেকটা কাছে পৌঁছে দিলেও খেলার রোমাঞ্চ গড়ায় শেষ ওভারের শেষ বল পর্যন্ত।

শেষ দিকে অনেকটা অসম্ভব পরিসংখ্যানকে সম্ভব করেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ৭ বলে ৩২ রানে দুর্দান্ত ইনিংস খেলে ইনিংসের শেষ ওভারে গিয়ে দারুণ ছক্কায় দলকে জেতান সোহান।

শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬। বরিশাল বল তুলে দিয়েছিল কাইল মায়ার্সের হাতে। পার্ট টাইম বোলার হলেও ১ ওভারে ২৬ রান নেওয়া যেকোনো ব্যাটারের জন্য কঠিনই বটে। সোহান সেই কঠিন কাজটাই করলেন। তার ব্যাটে ভর করেই ৭ ইউকেট হারিয়ে রংপুর তোলে ২০২ রান। যেখানে জয়ের জন্য দরকার ছিলো ১৯৮ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়

আপডেট সময় ০৫:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫