ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার রুমমেটের দেহ ৭ টুকরো করে পাঁচ জায়গায় ফেলে আসেন শাহীন: পুলিশ সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজাহান ওমর গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমের বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে তিনি গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি শাহজাহান ওমরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

অপরদিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে গ্রেফতার দেখান পুলিশ।

শাহজাহান ওমর মুঠোফোনে জানান, গতকাল বুধবার রাতে আমার রাজাপুরের বাসভবনে দুর্বৃত্তরা হামলা করে। খবর পেয়ে আমি আজ সকালে রাজাপুর যাওয়ার পথে আমার গাড়িতে হামলা হয়। আমি রাজাপুর থানায় অভিযোগ জানাতে আসলে স্থানীয় বিএনপির লোকজন থানার সামনে জড়ো হয়ে আমাকে অবরুদ্ধ করে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাহান ওমর গ্রেফতার

আপডেট সময় ০১:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪