ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন দুই কৃষ্ণাঙ্গ নারী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো দুই কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা দুজন হলেন- লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা আলসোব্রুকস। লিসা ব্লান্ট ডেলাওয়্যার থেকে ও অ্যাঞ্জেলা মেরিল্যান্ড থেকে নির্বাচিত হয়েছেন।

বুধবার দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে দিয়ে ব্লান্ট রচেস্টার ডেলাওয়্যারের একজন কংগ্রেসওম্যান ও রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হবেন। আর সাবেক কাউন্টি এক্সিকিউটিভ ও প্রসিকিউটর আলসোব্রুকস মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে সিনেটে ছয়জন কৃষ্ণাঙ্গ নারী দায়িত্ব পালন করেছেন। তবে একই সময় একাধিক নারী কখনোই ছিলেন না। যা এবারই প্রথম। ক্যারল মোসেলি ব্রাউন, কমলা হ্যারিস ও ল্যাফোনজা বাটলারসহ আরও তিনজন কৃষ্ণাঙ্গ নারী এর আগে মার্কিন সিনেটে কাজ করেছেন।

জয়ের পর ব্লান্ট রচেস্টার বলেন, “আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের মানুষ তাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ থেকে উৎসাহী হয়। আমি তরুণদের কাছে একটি বার্তা রেখে দিয়েছি যারা এখানে দাঁড়িয়ে আছে। এর থেকে আপনিও পরবর্তীতে এ স্থানে আসতে পারবেন।”

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য আমি কাজ করতে চাই। এ দেশকে আমি কিছু দিতে চাই।”

তার এমন সাফল্যের পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে অভিনন্দন জানিয়েছিলেন বলেও জানান তিনি।

এদিকে ব্লান্ট রচেস্টার এবং আলসোব্রুকস অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, তারা তাদের নিজ নিজ রাজ্যে প্রচারণা চালিয়ে বন্ধু হয়ে উঠেছে্ন। এখন তারা নিজেদেরকে “বোন সিনেটর-টু-বি” বলে ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন দুই কৃষ্ণাঙ্গ নারী

আপডেট সময় ০৪:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪