ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এটা তোমার জমি নয় তুমি আমার রাজা নও’, ব্রিটিশ রাজাকে সিনেটর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিব্রতকর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের রাজা চার্লস। সোমবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তার সামনেই ঔপনিবেশিক বিরোধী স্লোগান দিয়েছেন আদিবাসী সিনেটর লিডিয়া থর্প। যা সমবেত আইনপ্রণেতা ও অনন্যা বিশিষ্ট ব্যক্তিদের হতবাক করেছে।

রাজা চার্লসের বক্তৃতার পর থর্প চিৎকার করে বলে উঠেন, ‘আমাদের জমি ফেরত দাও! তুমি আমাদের কাছ থেকে যা চুরি করেছ তা ফেরত দাও! এটা তোমার জমি নয়, তুমি আমার রাজা নও।’

এর আগে, তিনি ইউরোপীয় বসতি স্থাপনকারীদের দ্বারা আদিবাসী অস্ট্রেলিয়ানদের ‘গণহত্যা’ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কেননা, অস্ট্রেলিয়া ১০০ বছরেরও বেশি সময় ধরে একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। আর সেই সময়ে হাজার হাজার আদিবাসী অস্ট্রেলিয়ানকে হত্যা করা হয়েছিল এবং সমগ্র সম্প্রদায়গুলিকে বাস্তুচ্যুত করা হয়েছিল।

পরে দেশটি ১৯০১ সালে প্রকৃত স্বাধীনতা লাভ করে, কিন্তু কখনই একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র হয়ে উঠতে পারেনি। যেখানে রাজা চার্লস বর্তমান রাষ্ট্রপ্রধান। আর সেই সুবাদেই বর্তমানে অস্ট্রেলিয়া ও সামোয়ায় ৯ দিনের সফরে রয়েছেন তিনি। যা তার ক্যান্সার নির্ণয়ের পর প্রথম বড় সফর।

রাজা চার্লসকে নিয়ে এমন মন্তব্য অবশ্য থর্পের নতুন কিছু নয়। বিভিন্ন সময়ই আকর্ষণকারী রাজনৈতিক স্টান্ট এবং রাজতন্ত্রের তীব্র বিরোধিতা করে আলোচনায় আসেন থর্প। ২০২৩ সালে সংবিধানে আদিবাসী অস্ট্রেলিয়ানদের স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করার পেছনে অবদান রেখেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এটা তোমার জমি নয় তুমি আমার রাজা নও’, ব্রিটিশ রাজাকে সিনেটর

আপডেট সময় ০৫:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪