ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পূর্ব ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পূর্ব ইন্দোনেশিয়ার একটি দ্বীপে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের উদ্ধৃতি দিয়ে জাকার্তা থেকে এএফপি এখবর জানায়।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ১০:২৪ মিনিটে মোলুকা সাগরের উপকূলীয় তাপাট দ্বীপে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

প্রায় ৫০,০০০ জনসংখ্যার এই দ্বীপে তাৎক্ষণিক ভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

বিশাল দ্বীপপুঞ্জের দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়, এটি একটি তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপ যেখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে প্রসারিত হয়।

২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ মারা যায় এবং হাজারও মানুষ গৃহহীন হয়ে পড়ে।

২০১৮ সালে ওয়েসির পালুতে একটি ৭.৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ২২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

২০০৪ সালে আচেহ প্রদেশে ৯.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সুনামি হয় এবং ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজার জনেরও বেশি মানুষ মারা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পূর্ব ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

আপডেট সময় ০১:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪