ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনি যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ বলা নিয়ে বিতর্কের জেরে সৌদি টিভি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সৌদি আরবের টিভি চ্যানেল এমবিসি’র কার্যালয়ে হামলা চালিয়েছে শত মত মানুষ। এছাড়া ওই আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করেছে সৌদি আরবের মালিকানাধীন টিভি চ্যানেল মিডেল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)। এরপর টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালায় সাধারণ মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে চার থেকে পাঁচশ মানুষ হামলা চালায়। উত্তেজিত জনতা টেলিভিশন চ্যানেলের ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার নষ্ট এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেসব মানুষ টিভি কার্যালয়ে হামলা চালাতে এসেছিলেন তাদের পুলিশ সরিয়ে দিয়েছে।

সৌদি আরবের টিভি চ্যানেলটি এমন এক সময়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে, যখন ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশেষ করে হামাস ও হিজবুল্লাহ এবং ইয়েমেন, ইরাক ও সিরিয়াতে তাদের মিত্ররাও- এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে রয়েছে।

ইরাকে ইরানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দেশটির সরকার আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইরান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। তবে ২০২৩ সাল থেকে দেশ দুটির সম্পর্কের বরফ গলতে শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনি যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ বলা নিয়ে বিতর্কের জেরে সৌদি টিভি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

আপডেট সময় ০২:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪