ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ প্রান্ত দেব প্রবালের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজ শিক্ষার্থী কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে। তিনি ঈদগাঁও কেজি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। এর আগে রোববার সন্ধ্যার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হন তিনি।

কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৭ ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, প্রতিমা বিসর্জনের সময় এক দর্শনার্থী নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বরে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসেন। জেলেরা দেখতে পেয়ে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪