ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ প্রস্তাবিত বিতর্কটি বাতিল করেছেন ট্রাম্প।

কিন্তু ট্রাম্পের প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা আগে কমলার নির্বাচনি প্রচার শিবিরের তরফে ২৩ অক্টোবরের বিতর্কটি নিশ্চিত করা হয়েছিল। কমলার প্রচার শিবিরের চেয়ার জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশে নেওয়ার জন্য প্রস্তুত। তিনি সিএনএনের পক্ষ থেকে ২৩ অক্টোবর বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ বিতর্কে অংশ নিতে ট্রাম্পের কোনো সমস্যা থাকার কথা নয়।

সামাজিকমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, বিতর্কের বিষয়টি অনেক দেরি হয়ে গেছে, ইতোমধ্যেই নির্বাচন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দ্বিতীয় বিতর্ক করা সম্ভাব নয়।

এর আগে কমলা ও ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত ১০ সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে কমলা জিতেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জরিপে। এর পর থেকে কমলার সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।

কমলার আগে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন ও ট্রাম্প গত জুনে বিতর্কে অংশ নিয়েছিলেন। এতে ট্রাম্পের কাছে রীতিমতো ধরাশায়ী হন বাইডেন।

বিতর্কে শোচনীয়ভাবে পরাজয়ের পর থেকে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়াতে বাইডেনের ওপর চাপ বাড়তে থাকে। এ অবস্থায় গত জুলাই মাসের শেষের দিকে প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি কমলার নাম ঘোষণা করেন। পরবর্তীতে দলীয় জাতীয় সম্মেলনে কমলার প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

আপডেট সময় ০১:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪