ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

মসজিদ উঠিয়ে দাও’ আস্ফালন মন্তব্যকারী শেকৃবির সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

অাকাশ নিউজ ডেস্ক:

গোপালপুরে মসজিদ উঠিয়ে দেয়া নিয়ে আস্ফালনকারী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ নেতা বিলাস পালকে খুঁজছে পুলিশ। তার নামে টাঙ্গাইলের গোপালপুর থানায় মামলা করা হয়েছে। ধর্ম নিয়ে কটূক্তি করায় পরিস্থিতি সামলাতে ওই নেতার বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করে পুলিশ।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, গত ১ অক্টোবর পৌরশহরের পালপাড়া পূজা মণ্ডপের প্রতিমা বৈরান নদীতে বিসর্জনের আগে শোভাযাত্রা বের করা হয়। আসরের আযানের সময় ওই র‌্যালি কোনাবাড়ি মসজিদ অতিক্রম করার সময় মুসুল্লীরা মাইক ও ঢোল না বাজানোর জন্য অনুরোধ করেন।

কিন্তু মাইক বা ঢোল বন্ধ করা হয়নি। এসময় পাল পাড়া মহল্লার বিমল পালের ছেলে বিলাস পাল মাইকে ঘোষণা দেন, “সব মসজিদ উঠাইয়া দাও, মসজিদ কিসের, সব থাকবে মন্দির, সব থাকবে মন্দির।” মাইকের এ ঘোষণা আগ্রহী কয়েকজন ভিডিও হিসাবে ধারণ করে।

পরে তা ফেইসবুক আইডিতে আপলোড করা হয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ইমাম সমিতির নেতৃবৃন্দ এবং মুসুল্লীরা প্রতিবাদ জানান। ঘটনাটি সাম্প্রদায়িক সংঘর্ষে রূপ নেয়ার আশঙ্কায় পুলিশ মঙ্গলবার সকালে ইমাম সমিতি ও মুসল্লিদের নিয়ে থানায় বৈঠক করেন। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে গোপালপুর থানার দারোগা মোঃ হান্নান বাদী হয়ে একমাত্র বিলাস পালকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা হাসান জামিল জানান, আসামী বিলাস পালকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। উত্তেজনা প্রশমনে পুলিশি এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

মসজিদ উঠিয়ে দাও’ আস্ফালন মন্তব্যকারী শেকৃবির সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

আপডেট সময় ১০:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭