ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

ময়মনসিংহে কারখানার পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি শোধনাগারের ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) এবং নেত্রকোনা জেলার রুমেল (২৫)। তারা দুজনই দৈনিক চুক্তিভিত্তিক বহিরাগত শ্রমিক হিসেবে কারখানাটিতে কাজ করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, শনিবার সকালে কারখানার পানি শোধনাগারের ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন দুই শ্রমিক। প্রথমে শফিকুল ইসলাম ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে রুমেলও ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। পরে দুজনকে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, নিহতরা কারখানার স্থায়ী শ্রমিক ছিলেন না, তারা দৈনিক চুক্তিভিত্তিক কাজ করতে এসেছিলেন। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

ময়মনসিংহে কারখানার পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৩:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬