ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাভার-আশুলিয়ায় ১৪ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক পাটক্ষেতের আড়ালে পুশইন, সীমান্তে বিজিবি-জনতার যৌথ পাহারা কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে : ডিএমপি কমিশনার জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গাসহ আটক ২২

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে একটি বসতঘর থেকে ১৫জন বাংলাদেশি ও সাতজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকসহ ২২ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে জামাল হোসেনের বসতঘর থেকে একশিশু, একনারী ও ২০পুরুষসহ ২২জনকে আটক করা হয়েছে।

এ তথ্যাটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে টেকনাফ ব্যাটালিয়ানের টেকনাফ সদর চৌকির গোয়েন্দা মাঠকর্মীর তথ্যের ভিত্তিতে, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে জামাল হোসেনের বসতঘর থেকে ১৫জন বাংলাদেশি এবং ৭জন রোহিঙ্গা নাগরিকসহ ২২জনকে আটক করা হয়। আটক লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য জড়ো করা হয়েছিল।

টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও নাইট্যংপাড়া এলাকার কাউন্সিলর দিল মোহাম্মাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে জামাল হোসেনের বসতঘর থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২২জনকে আটক করেছে।

আটকরা জানান, বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের অজ্ঞাত দালালের যোগসাজসের মাধ্যমে ৪ লাখ টাকার বিনিময়ে তাদের মালেশিয়া যাওয়ার কথা ছিল।

আরও বলেন, মিয়ানমারের নাগরিকদের বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার ফরিদ আলম, আব্দুল্লাহ, আব্দুল কাদের ও আব্দুল মান্নানের সমন্বয়ে একটি মানব পাচারকারী চক্র রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা আশ্রয়শিবির ও বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করে মালয়েশিয়া মানব পাচার করে আসছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গাসহ আটক ২২

আপডেট সময় ১২:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২