ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

অ্যাপলকে ছাড়িয়ে গেলো হুয়াওয়ে

অাকাশ নিউজ ডেস্ক:

সম্প্রতি চীনে করা এক জরিপে দেখা গেছে ক্রেতারা আইফোনের পরিবর্তে হুয়াওকে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ২৪.২ শতাংশ আইফোন কিনতে চেয়েছেন। অথচ আইফোন ৭ উন্মোচনের সময় এই একই জরিপে অ্যাপলের পক্ষে ছিল ৩১.৪ শতাংশ গ্রাহক।

চীনের বাজারে চুটিয়ে ব্যবসা করতে চায় অ্যাপল। তবে চীনারা অবশ্য স্বদেশী পণ্য কেনার ব্যাপারেই অধিক গুরুত্ব দিয়ে থাকেন। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের করা ওই জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীদের মধ্যে ৩১.৪ শতাংশই পছন্দের ব্রান্ড হিসেবে হুয়াওয়েকে শীর্ষে রেখেছেন।

বিশ্বব্যাপী জুন এবং জুলাই মাসে প্রথমবারের মতো অ্যাপলের থেকে বেশি ফোন বাজারজাত করেছে হুয়াওয়ে। কাউন্টারপয়েন্ট গবেষণার ‘মার্কেট পালস ফর জুলাই ২০১৭’ প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের পর বিশ্বব্যাপী দ্বিতীয় সেরা ব্রান্ড এখন হুয়াওয়ে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত গবেষণা এবং উন্নয়নে টাকা ঢালছে। আর এ কারণেই বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে হুয়াওয়ে স্মার্টফোন বিক্রি হচ্ছে।

হুয়াওয়ে, অপো, ভিভো এবং শাওমি বিশ্ববাজারে চুটিয়ে ব্যবসা করছে। ফোনগুলো বেজেলহীন, ফুল ডিসপ্লে, আর্গুমেন্টেড রিয়ালিটি, ইন-হাইজ চিপসেট এবং অ্যাডভান্সড ক্যামেরা ফিচার যুক্ত করে চলেছে।

চীনের আইফোনের জনপ্রিয়তা কমে যাওয়ার আরেকটি কারণ বাজারে এখন মধ্যম সারির স্মার্টফোন বেশি চলছে। খুব দামী মডেল এখন আর বাজারে সেভাবে চলছে না। আর এই মধ্যম সারির ফোন দিয়েই বাজিমাত করে দিচ্ছে হুয়াওয়েসহ চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

অ্যাপলকে ছাড়িয়ে গেলো হুয়াওয়ে

আপডেট সময় ১০:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭