ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

মোবাইলে গেম খেলতে মায়ের বাধা, অভিমানে ছেলের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইলে গেম খেলতে মা বাধা দেয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ছেলে শাহ আলম (১৭)।

রবিবার সকাল ৭টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মল্লায় এ ঘটনা ঘটে।

শাহ আলম ওই এলাকার কাবির আলীর ছেলে।

পুলিশ জানায়, রবিবার সকাল ৭টার দিকে শাহ আলম ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিল। এমন সময় তার মা গেম খেলতে নিষেধ করেন এবং মোবাইলটা জোর করে হাত থেকে কেড়ে নেন। এর কিছুক্ষণ পর অভিমানে নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

মোবাইলে গেম খেলতে মায়ের বাধা, অভিমানে ছেলের আত্মহত্যা

আপডেট সময় ০১:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২