ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

পৌরসভার মেয়র পদে লড়ছেন শাকিব ওরফে শাক্কু

অাকাশ নিউজ ডেস্ক:

এবার চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করছেন শাকিব খান। আর তার প্রতিদ্বন্দ্বী কাজী হায়াত।এনিয়ে তুমুল প্রচারণায় ব্যস্ত শাকিব। ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের কাহিনীর অংশ এটি।

এফডিসির মান্না ডিজিটাল কালার ল্যাবের সামনের অংশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শাকিব ও কাজী হায়াতকে শুটিং করতে দেখা গেল। সেখানে দুই পক্ষের পোস্টারেও ভরে রাখা হয়েছে। যে কেউ প্রথমে দেখলেই মনে করবে সত্যি বুঝি নির্বাচন হচ্ছে।

নির্মাতা উত্তম আকাশ ‘আমি নেতা হবো’ ছবিটি পরিচালনা করছেন। ছবির এই নির্মাতা বললেন, ছবিতে একজন ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখা যাবে শাকিব খানকে। তিনি চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন। কাজী হায়াতের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে।

নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয় নানান জটিলতা ও সংঘর্ষ। সম্প্রতি এসব দৃশ্যই শুটিং হচ্ছে এফডিসিতে।

আমি নেতা হবো ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মিম। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমী, কাজী হায়াত প্রমুখ।

গত জুলাই থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ঢাকার আফতাব নগর, চাঁদপুর, কক্সবাজার শেষে এফডিসিতে ছবিটির শুটিং চলছে। জানা গেছে, কিছুদিন পর আমি নেতা হবো ছবির গানের শুটিংয়ে শাকিব-মিম সিঙ্গাপুর যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

পৌরসভার মেয়র পদে লড়ছেন শাকিব ওরফে শাক্কু

আপডেট সময় ১১:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭