ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, বাংলাদেশি মূলহোতাসহ মালয়েশিয়ায় আটক ৬

আকাশ জাতীয় ডেস্ক: 

হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া প্রবাসীদের রেমিট্যান্স দেশে পাচার করে এমন একটি বাংলাদেশি চক্রের মূল হোতাসহ ৬ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগের পুলিশ। কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ।

১৯ ও ২০ আগস্ট মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ধারাবাহিক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তবে আটকের পর তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ। আটকদের বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে।

পুলিশের বিবৃতিতে জানানো হয়, কুয়ালালামপুরে বাংলাদেশিদের পরিচালিত মোবাইল ফোনের দোকান, ট্রাভেল এজেন্সির আড়ালে হুন্ডি ব্যবসা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তাদের আটক করা হয়। এসব দোকান থেকে হুন্ডি সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বাংলাদেশের ১৫টি পাসপোর্ট, ৪৪ হাজারেও বেশি মালয়েশিয়ান রিংগিত এবং অবৈধ যন্ত্রপাতি।

অভিবাসন বিভাগের পরিচালক জানিয়েছেন, আটক সবাইকে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং মানিলন্ডারিং ও পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারায় অভিযোগ গঠন করে আদালতে সোপর্দ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, বাংলাদেশি মূলহোতাসহ মালয়েশিয়ায় আটক ৬

আপডেট সময় ০৯:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২