ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমাণু ইস্যুতে সাংঘর্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে : ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি। গতকাল মঙ্গলবার রাতে ভিয়েনায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোর প্রতি এই আহ্বান জানান।

তিনি বলেন, ভিয়েনা সংলাপে আমাদের প্রধান দাবি হচ্ছে, বিগত বছরগুলোতে অবৈধভাবে যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করা। বাকেরি-কানি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সকল আন্তর্জাতিক আইন এবং পরমাণু সমঝোতা পরিপন্থী।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরানের পাশাপাশি পাঁচ জাতিগোষ্ঠী এবং আমেরিকার নয়া প্রশাসন একথা একবাক্যে স্বীকার করছে যে, সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে বেআইনি কাজ করেছে। এ কারণে নয়া মার্কিন প্রশাসন সে ভুল সংশোধন করতে চায়।

ইরানের প্রধান পরমাণু আলোচক বলেন, বিভিন্ন বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে ভিয়েনায় আলোচনা চলছে এবং গত কয়েকদিনে মতপার্থক্য দূর করার ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। ইহুদিবাদী ইসরাইল ভিয়েনা সংলাপকে বানচাল করে দেয়ার লক্ষ্যে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান বাকের-কানি।

তা সত্ত্বেও প্রতিপক্ষ যদি পরমাণু সমঝোতায় দেয়া সকল প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের পূর্ণ সদিচ্ছা প্রদর্শন করে তাহলে দ্রুততম সময়ের মধ্যে একটি সফল চুক্তি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরমাণু ইস্যুতে সাংঘর্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে : ইরান

আপডেট সময় ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১