ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার উপর পরমাণু হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন সিনেটর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার উপর পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেয়া উচিৎ হবে না বলে হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর রজার উইকার। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা আমি উড়িয়ে দিচ্ছি না। আমরা যখন কোনো সম্ভাবনা টেবিল থেকে বাদ দেবো তখনই আমরা ভুল করবো। আমি আশা করব প্রেসিডেন্ট সব অপশন টেবিলে রাখবেন।

মার্কিন ফক্স নিউজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রজার উইকার এসব কথা বলেছেন। মার্কিন কর্মকর্তারা সম্প্রতি জোরেশোরে বলা শুরু করেছেন যে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া এবং পরিস্থিতি এমন হলে মস্কোর বিরুদ্ধে আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া উচিত হবে বলে কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন।

এর আগে, সিনেটর উইকার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে বলেছেন, আমি আশা করি ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের বিপরীতে নিজের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রাখবে আমেরিকা। উল্লেখ্য, রজার উইকার হচ্ছেন মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান দলের সদস্য। এ কমিটিতে রিপাবলিকান দল থেকে মাত্র দুই জন সদস্য রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার উপর পরমাণু হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন সিনেটর

আপডেট সময় ১১:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১