ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে ফুটপাত দিয়ে যাওয়ার সময় নালায় পড়ে এবার শিশু নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে এবার এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম মো. কমাল। গত ২৪ ঘণ্টায়ও তার অবস্থান শনাক্ত করা যায়নি। অবশ্য বিষয়টি ২৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসকে জানানো হয়।

সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় মো. কমাল নামের ওই শিশু নালায় পড়ে যায়। আর মঙ্গলবার ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটি উদ্ধারে কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৪টায় ফুটপাত দিয়ে যাওয়ার সময় রাকিব ও কামাল নামের দুই শিশু নালায় পড়ে যায়। পরে রাকিব উপরে উঠে আসে। তবে কামাল উঠতে পারেনি। বিষয়টি নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনো খোঁজ পাওয়া যায়নি। একটি ডুবুরি দলও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রামে ফুটপাত দিয়ে যাওয়ার সময় নালায় পড়ে এবার শিশু নিখোঁজ

আপডেট সময় ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১