ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানরা আমার ভাই: হামিদ কারজাই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সদস্যদের নিজের ‘ভাই’ হিসেবে অভিহিত করেছেন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট তালেবানের সদস্যদের সম্পর্কে এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানরা আমার ভাই।এ ছাড়া গোষ্ঠীটির সঙ্গে আমার বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছিল।

হামিদ কারজাই ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

কারজাই বিবিসিকে বলেন, আমি তালেবানদের ভাই হিসেবে দেখি। এ ছাড়া অন্য আফগানদেরও দেখি ভাই হিসেবে। বর্তমানে দেশে একতা খুবই জরুরি। আমরা মানুষ, আমরা একটি জাতি। সব আফগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারজাইয়ের আশা, নারীরা দ্রুত স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে ফিরতে পারবে। যদিও তালেবানের অন্তর্বর্তী সরকারের অধীনে নারীরা স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে যেতে পারছেন না।

নারীদের স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে ফেরা নিয়ে তালেবানের নেতাদের সঙ্গে আলাপের বিষয়ে কারজাই বলেন, তারা আমাদের সঙ্গে একমত হয়ে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন এবং তাদের অনুমতি দেওয়া হবে।

তবে কখন নারীরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন এর নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি কারজাই।

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকে যেসব আফগান দেশ ছেড়ে পালিয়েছেন তাদের ফিরে এসে দেশ গঠনে সাহায্য করার আহ্বান জানান আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট কারজাই।

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর থেকে দেশটির হাজার হাজার মানুষ প্রতিহিংসার শিকার হতে পারেন এ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আফগানিস্তান থেকে ঝুঁকিপূর্ণ নাগরিকদের নিরাপদে তাদের দেশে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তালেবানরা আমার ভাই: হামিদ কারজাই

আপডেট সময় ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১