ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

একই পরিবারের একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে কৃষক মফি শেখ হত্যা মামলায় প্রতিবেশী জামিনুর রহমান মোল্যাকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ছোট ভাই সাদ্দাম হোসেন শুভ (২৭), তার মামা সাহিদ মোল্যা (৪২) এবং নানা সাত্তার মোল্যাকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের সবার বাড়ি ভবানীপুর গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের মফি শেখ তার নয় বছরের শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। রাস্তায় মাথাভাঙ্গা ব্রিজের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশী মফি শেখকে হত্যা করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড।

এই ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেন নিহতের স্ত্রী রেকসোনা খাতুন। ছয় আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামিনুরের মা আবেনুর খাতুন (৫০) ও মামা সাখায়েত হোসেনকে (২৬) খালাস দেওয়া হয়েছে।

নিহতের স্ত্রী রেকসোনা খাতুন ও ভাই সরোয়ার শেখ জানান, তারা এই রায়ে সন্তুষ্ট। তারা আশা করছেন দ্রুত তা কার্যকর হবে।

এদিকে, রায় শুনে আসামিপক্ষের লোকজন কান্নায় ভেঙে পড়েন।

মফি শেখকে হত্যার সময় শিশুপুত্র মিঠু তার সঙ্গেই ছিলেন। বাবাকে নির্মমভাবে হত্যা করায় ভেঙে পড়ে মিঠু। এছাড়া ঘটনার সময় ভুক্তভোগী মফির ১৬ দিন বয়সী নবজাতক মাহিম শেখ বড় হয়ে বাবার মুখ দেখতে পারেনি। মফির স্ত্রী দুই সন্তান নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

একই পরিবারের একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আপডেট সময় ০১:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১