ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তেল ও গ্যাসের দাম কমাতে নতুন ঘোষণা জো বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাষ্ট্রীয়ভাবে মজুদ করে রাখা তেল থেকে ৫ কোটি ব্যারেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেল ও গ্যাসের দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৩ নভেম্বর) এই ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, “আমি আমেরিকান পরিবারগুলোর জন্য গ্যাস এবং তেলের দাম কমানোর উদ্দেশ্যে নতুন পদক্ষেপের ঘোষণা করছি। মার্কিন জ্বালানি বিভাগ আমেরিকানদের জন্য গ্যাস এবং তেলের দাম কমাতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে।”

তিনি আরও বলেন, “সরবরাহের অভাব মেটাতে আমি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র এবং যুক্তরাজ্যসহ অন্যান্য প্রধান জ্বালানি খরচকারী দেশগুলোও এই পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জ্বলানি তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। যার ফলে আমেরিকানদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সেই চাপের মুখে পড়েই বাইডেন সরকার এই পদক্ষেপ নিল। শুধু তাই নয় জ্বালানির দাম কমাতে ইতিহাসে এই প্রথম বিশ্বে এই ধরনের যৌথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তেল ও গ্যাসের দাম কমাতে নতুন ঘোষণা জো বাইডেনের

আপডেট সময় ০৬:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১