ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিকারাগুয়ার প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিকারাগুয়ার প্রেসিডেন্ট-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারা কেউ আমেরিকায় প্রবেশ করতে পারবেন না।

চলতি মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নিকারাগুয়ায়। অভিযোগ, চতুর্থবার ক্ষমতায় আসার জন্য ব্যাপক কারচুপি করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং তার দল। বিরোধীদের গ্রেফতার করা হয়েছে। এরই ভিত্তিতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট এবং অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিল আমেরিকা।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি ডিক্রিতে সই করেছেন। সেখানে বলা হয়েছে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট, তার স্ত্রী, দেশের সমস্ত নির্বাচিত প্রতিনিধি এবং বিচারপতি, সেনা কর্মকর্তা, পুলিশ কেউ আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। কারণ, নিকারাগুয়ায় যেভাবে নির্বাচন হয়েছে, আমেরিকা তা সমর্থন করে না। সেখানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ।

অভিযোগ, নির্বাচনের আগে বিরোধীদের গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। যারাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বহু রাজনৈতিক কর্মীকে কোনো কারণ না দেখিয়ে জেলে ঢোকানো হয়েছে। জেলে তাদের সঙ্গে অন্যায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। জেলগুলির অবস্থা বেশ খারাপ বলেও জানিয়েছেন বিরোধী রাজনীতিকরা।

ওর্তেগা অবশ্য কোনো অভিযোগই মানছেন না। নির্বাচনে কারচুপির অভিযোগও তিনি স্বীকার করেননি। কিন্তু অ্যামেরিকা আরো কড়া নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। নিকারাগুয়ার সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখা হবে না বলে জানিয়েছে তারা।

আমেরিকার সঙ্গে নিকারাগুয়ার সম্পর্ক আগেও ভালো ছিল না। ১৯৭০ সালে বামপন্থি ওর্তেগা নিকারাগুয়ার মার্কিনপন্থি একনায়ককে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন। এরপর মাঝে বেশ কিছুদিন ক্ষমতায় ছিলেন না তিনি। ২০০৭ সাল থেকে টানা ক্ষমতায় তিনি। নিকারাগুয়াকে সমর্থন করে তিনটি দেশ। রাশিয়া, কিউবা এবং ভেনেজুয়েলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিকারাগুয়ার প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

আপডেট সময় ০১:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১