ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির কাছে অস্ত্র বিক্রি আটকে দিতে মার্কিন কংগ্রেসে বিল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেছেন পরিষদ সদস্য ইলহান ওমর।

ইয়েমেনে সৌদি আগ্রাসনের কারণে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার প্রেক্ষাপটে যখন বিশ্বব্যাপী সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে বিরোধিতা বাড়ছে তখন ইলহান ওমর এই বিল উত্থাপন করলেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি আরবের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৬৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

গত ৪ নভেম্বর প্রেসিডেন্ট জো বাইডেন এই অস্ত্র বিক্রির কথা ঘোষণা করেন। তিনি জানান, সৌদি আরবের কাছে ২৮০টি ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে। অথচ এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃমূল্যায়ন এবং অস্ত্র বিক্রির বিষয়টি পর্যালোচনা করা হবে।

শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে অস্ত্র বিক্রির বিরুদ্ধে বিল উত্থাপন করার পর ইলহান ওমর এক বিবৃতিতে বলেছেন, যখন ইয়েমেনের নিরীহ-নিরপরাধ জনগণকে সৌদি আরব সামরিক আগ্রাসনের মাধ্যমে হত্যা করছে তখন রিয়াদের কাছে এই বিশাল পরিমাণ অস্ত্র বিক্রি করা নিতান্তই দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।

তিনি বলেন, “মানবাধিকার লঙ্ঘনকারী দেশের কাছে আমরা অস্ত্র বিক্রির অনুমোদন দিতে পারি না।”

ইয়েমেনে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার জন্য সৌদি আরবকে দায়ী করেন তিনি। ইলহান ওমর আরো বলেন, “সৌদি আরবের কাছে এই অস্ত্র বিক্রি বন্ধ করার ব্যাপারে কংগ্রেসের হাতে কর্তৃত্ব রয়েছে এবং আমাদের উচিত এই ক্ষমতা ব্যবহার করা।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির কাছে অস্ত্র বিক্রি আটকে দিতে মার্কিন কংগ্রেসে বিল

আপডেট সময় ০৬:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১