ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা বিমান দুর্ঘটনায় নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা (২৬) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় তার চাচা, প্রযোজক এবং দুই ক্রু সদস্যও নিহত হয়েছেন। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, কিশোরী অবস্থায় গান গাওয়া শুরু করেন মেনডোকা। ২০১৬ সালেই তিনি জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন। এরপর ২০১৯ সালে বিভিন্ন পুরস্কার অর্জন করেন।

করোনাভাইরাস মহামারির কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে তিনি অনলাইনে গান গাওয়া শুরু করেন। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যাদের, তার মধ্যে তিনি অন্যতম।

উল্লেখ্য, ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য মেরিলিয়া মেনডোকা জনপ্রিয় হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা বিমান দুর্ঘটনায় নিহত

আপডেট সময় ০১:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১