ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের কাছে সাড়ে ছয়শ মিলিয়ন ডলারের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ড্রোন হামলা থেকে সৌদি আরব যেন নিজ ভূমিকে রক্ষা করতে পারে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক কিনতে চলেছে সৌদি আরব। প্রায় ৬৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে ২৮০টি ক্ষেপণাস্ত্র কিনবে রিয়াদ। মাঝারি পাল্লার এই মিসাইল আকাশ থেকে আকাশে হামলা চালাতে সক্ষম। প্রায় ১২ ফুট লম্বা ক্ষেপণাস্ত্রটি ১৬০ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম। মূলত, হামলাকারী ড্রোনগুলোকে ধ্বংস করতেই এই হাতিয়ার ব্যবহার করবে সৌদি যুদ্ধবিমান।

বেশ কয়েক বছর ধরেই ইরাক, কুয়েত, জর্ডন ও সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ‘প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম’ মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। ওই জায়গাগুলোতে ‘থাড মিসাইল সিস্টেম’ও রয়েছে। বিভিন্ন সেনঘাঁটিতে থাকা ওই হাতিয়ারগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর সংখ্যক সেনা ও টেকনিশিয়ান রাখতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের ড্রোন ও ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে ইরান।

হুথিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন কঠোর কৌশল অবলম্বনের অভিযোগের কারণে উদ্বিগ্ন বাইডেন প্রশাসনের সৌদি সমর্থনে নেওয়া সতর্ক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবেই এই ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন করা হয় বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরবের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১