ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সর্বোচ্চ বাজার মূল্যে ইথার

আকাশ আইসিটি ডেস্ক :

বেশ জনপ্রিয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। বর্তমান বাজারে সর্বোচ্চ বাজার মূল্যে লেনদেন হচ্ছে বিটকয়েন। ঠিক এর পরের অবস্থানে রয়েছে ডিজিটাল মুদ্রা ইথার। সম্প্রতি এ মুদ্রাটির বাজারমূল্য ছুঁয়েছে চার হাজার চারশ ডলার। বিটকয়েনের পরেই দ্বিতীয় জনপ্রিয় এ ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটাই সর্বোচ্চ বাজারমূল্যে লেনদেনের ঘটনা।

এর আগে চলতি বছরের ১২ মে সর্বোচ্চ বাজারমূল্যের প্রথম রেকর্ড ছুঁয়েছিল ইথার; সে সময়ে ৪ হাজার ৩৮০ ডলারে বিকিয়েছে ইথেরিয়াম ব্লকচেইনের টোকেনগুলো। অক্টোবরের শেষ সোমবার এশিয়াকেন্দ্রিক বাজারে ৪ হাজার ৪০০ ডলার বাজারমূল্যে পৌঁছে নতুন মাইলফলক ছুঁলো ইথার। পুরো ক্রিপ্টোকারেন্সি বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা নজরে এসেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে। সেপ্টেম্বর মাসের মন্দা কাটিয়ে ইথার মুদ্রার দাম বেড়েছে ৬০ শতাংশ। তবে নতুন ডিজিটাল মুদ্রা হিসাবে বাজারে বেশ সারা ফেলে দিয়েছে ‘শিবা ইনু’। ইন্টারনেট মিম থেকে অনুপ্রাণিত মুদ্রাটির দাম অক্টোবরের শেষ সপ্তাহে বেড়েছে ১৬০ শতাংশ। আকস্মিক মূল্য বৃদ্ধির জোরে বর্তমান বিশ্বের অষ্টম বৃহত্তম ডিজিটাল মুদ্রা এখন ‘শিবা ইনু’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সর্বোচ্চ বাজার মূল্যে ইথার

আপডেট সময় ০৯:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১