ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট আঘাত হেনেছে। কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, শনিবার এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বাগদাদের মনসুর জেলায় তিনটি কাটুউশা রকেট আঘাত হানে।

খবরে বলা হয়, বাগদাদে এমন এক সময় হামলার ঘটনা ঘটল যখন কর্তৃপক্ষ গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়ে যাওয়া সংসদ নির্বাচনের ভোট পুনরায় গণনা করছে। এই নির্বাচনে ইরান সমর্থিত শসস্ত্র গোষ্ঠী হাশাদ আল শাবির সঙ্গে সম্পর্ক রাখা দল পরাজিত হয়েছে।

নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল অন্যদের তুলনায় বেশি আসনে জিতেছে। ইরাকের পার্লামেন্টে ৩২৯ আসনের জন্য নির্বাচন হয়। ৭০টির বেশি আসন পেয়েছে সদরের দল। সরকার গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখার জন্য যা যথেষ্ট। ২০১৮ সালে আল-সদরের দলের নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে জিতেছিল। শিয়াদের মধ্যে তারাই সবচেয়ে বড় ব্লক হতে চলেছে।

ইরাকে এখনো প্রায় ২৫শ মার্কিন সেনা রয়েছে। ইরান সমর্থিত রাজনৈতিক দলগুলো এই সেনা রাখার বিরোধীতা করে থাকে। ইরান সমর্থিত কয়েকটি সশস্ত্র বাহিনী প্রায় এই সেনাঘাটিতে রকেট হামলা চালিয়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা

আপডেট সময় ০৬:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১