ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা মহামারিতে ঠিক কতোভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি।

তার মানে তারা ঝড়ে পড়েনি। এখনো অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। এরফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে। তখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুখরিত হয়ে উঠবে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার সময় যেসব অভিভাবকের একটু আর্থিক সমস্যা ছিলো তারা ছেলে-মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারো কারো বাল্য বিয়ে হয়ে গেছে। যদিও বাল্য বিয়ে হওয়া উচিত ছিল না এবং আইনত তার যা যা ব্যবস্থা নেওয়ার সেটা করা উচিত। কিন্তু সেই মেয়েরা যেখানেই থাকুক না কেন, তারা যেন স্কুলে ফেরত আসে। তাদের পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে শিক্ষকদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল, মেয়র মো. জিল্লুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কমিউনিটি পুলিশিং চাঁদপুরের সভাপতি ডা. এসএম সহিদুল্লা ও প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনকি কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রযুক্তিতে ছাঁটাইয়ের ধাক্কা মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?

ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না

আপডেট সময় ০৬:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১