ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

অবশেষে জামিন পেলেন আরিয়ান খান

আকাশ বিনোদন ডেস্ক :

তিন সপ্তাহ কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।

বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে হাইকোর্ট জামিনের আদেশ দিল।

আরিয়ানকে গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল। এর পর ৩ অক্টোবার তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

মোট দু’বার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

শাহরুখ পুত্রের বিরুদ্ধে মাদক-মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলার পর মামলা ভিন্ন দিকে মোড় নেয়।

তদন্ত কর্মকর্তা সমীরের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি মামলার আরেক সাক্ষী কিরণ গোসাভিকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তার ভূমিকা নিয়ে ধোঁয়াশার মধ্যেই আরিয়ানকে জামিন দিল আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

অবশেষে জামিন পেলেন আরিয়ান খান

আপডেট সময় ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১