ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে হিজাবি পুলিশ অফিসার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাহা আয়েশ নামে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক আমেরিকান মুসলিম নারী যুক্তরাষ্ট্রের পুলিশে যোগ দিয়েছেন। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের বার্টলেট পুলিশ বিভাগের মুসলিম ও হিজাবি পুলিশ অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। খবর ডেইলি হ্যারাল্ড’র।

খবরে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে মাহা আয়েশ দেশটির বার্টলেট পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি প্রথা ভেঙে হিজাব পরেই পুলিশের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ফরেনসিক থেরাপিস্ট কেনে কাউন্টি জেলে বন্দিদের মূল্যায়নকারী ও কিশোর অপরাধীদের বিচারে লিয়াঁজো হিসেবে কাজ করেন।

এ ব্যাপারে ৩১ বছর বয়সী আয়েশ বলেন, ‘আমি ইলিনয়ের প্রথম হিজাবি অফিসার। আমার বড় অনুপ্রেরণার মধ্যে ছিল আমি সত্যিই সাংস্কৃতিক বাধাকে চ্যালেঞ্জ জানাতে পেরেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন এক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যার সঙ্গে মানুষ এ ধরনের কাজে অভ্যস্ত নয়।’

তিনি আরও বলেন, একজন পুলিশ সদস্য হিসেবে তিনি শুধু মুসলিম জনগোষ্ঠীকে নয়, বরং সাংস্কৃতিক পরিষেবা প্রদান করে পুলিশ বিভাগকে তিনি নানাভাবে সহায়তা করবেন। সেখানকার মুসলিম নারীদের তিনি দেখাতে চান যে তারাও এটা করতে পারে, তারাও এসব বাধার দেয়াল ভেঙে ফেলতে পারেন।

উল্লেখ্য, আমেরিকায় সাধারণত হিজাব পড়া পুলিশ দেখা যায় না। তবে বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিম অফিসারের সংখ্যা একেবারেই কম নয়। তাদের মধ্যে অনেক হিজাব পরিধান করেন এমন নারী অফিসারও আছেন। সম্প্রতি অনেক মুসলিম নারী পুলিশ বাহিনীতে যোগ দেন। তাছাড়া অনেক দেশেই হিজাব নারী পুলিশের ইউনিফর্মের অংশে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে হিজাবি পুলিশ অফিসার

আপডেট সময় ০৬:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১