ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানি সমর্থক দুই ভাই আহত

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরে ভারত ও পাকিস্তানের খেলা দেখার সময় ভারত সমর্থকের হামলায় পাকিস্তানের সমর্থক দুই ভাই আহত হয়েছেন।

রবিবার রাত ৯টায় উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন আলীম স্টোরের সামনে এ ঘটনা ঘটে। হামলায় সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে মো. কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০) আহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলায় পাকিস্তান যখন জিতে যাচ্ছে ঠিক তখনই পাকিস্তানের সমর্থকরা উল্লাস করে চিৎকার দিয়ে উঠে। এতেই ভারত সমর্থকদের গাত্রদাহ হয়। তারা পাকিস্তান সমর্থকদের উপর আকষ্মিক হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, হামলায় সামান্য আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ থানায় আসেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

পর্যটন করপোরেশনে বিভিন্ন কোর্সে ভর্তি: আবেদনের শেষ ৪ ডিসেম্বর

ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানি সমর্থক দুই ভাই আহত

আপডেট সময় ১২:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১