ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি ও মালয়েশিয়ায় ব্যান্ডইউথ রপ্তানি করবে বাংলাদেশ

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশ থেকে নতুন করে এক টেরাবাইট ব্যান্ডউইথ নিতে চায় সৌদি আরব। ইতিমধ্যে তারা ৬০০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ নিচ্ছে। অন্যদিকে মালয়েশিয়া বাংলাদেশের কাছ থেকে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দেশের অব্যবহৃত ব্যান্ডউইথ থেকে দেশ দুইটিতে রপ্তানি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিএসসিসিএল সূত্রে জানা গেছে, সৌদি আরব বাংলাদেশের সাবমেরিন ক্যাবলের লাইফটাইম ধরে ব্যান্ডউইথ নিতে আগ্রহী। অন্যদিকে মালয়েশিয়া চায় ১০ বছরের জন্য। এজন্য দেশ দুইটির মধ্যে চুক্তি হতে পারে। আগামী দুই মাসের মধ্যে চুক্তি হওয়ার কথা রয়েছে।

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের আন-ইউজড ক্যাপাসিটি থেকে সৌদি আরব, মালয়েশিয়া ব্যান্ডউইথ নিতে চায়। এই ক্যাপাসিটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ওরা অ্যাক্টিভেট করে নেবে। আমাদের কিছুই করতে হবে না। বিদেশে ব্যান্ডউইথ রপ্তানি করলেও দেশে ইন্টারনেট ব্যবহারে কোনো প্রভাব পড়বে না।

জানা যায়, সৌদি আরব ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথের জন্য বাংলাদেশকে দিয়েছে ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার। এছাড়া প্রতি বছর রক্ষণাবেক্ষণ চার্জ বাবদ বাংলাদেশ পাবে এক লাখ ২০ হাজার ডলার। চুক্তি হয়েছে সাবমেরিন ক্যাবলের লাইফটাইম হিসেবে। সেই হিসেবে চুক্তির মেয়াদ দাঁড়াতে পারে ২০ বছর।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ প্রথমবারের মতো ভারতে ব্যান্ডউইথ রপ্তানি শুরু করে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি ও মালয়েশিয়ায় ব্যান্ডইউথ রপ্তানি করবে বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১