ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনা সরিয়ে নিয়ে দখলদারিত্বের অবসান ঘটান, তুরস্কের প্রতি সিরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তার দেশে তুর্কি সেনা উপস্থিতিকে ‘দখলদারিত্ব’ আখ্যায়িত করে অবিলম্বে সিরিয়ার ভূমি থেকে সেনা প্রত্যাহার করার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউ ইয়র্ক সফররত মিকদাদ বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

তিনি বলেন, সিরিয়ায় তুর্কি সেনা উপস্থিতিকে নিজের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে দামেস্ক; কাজেই অবিলম্বে সিরিয়া থেকে তুর্কি সেনা সরিয়ে নিতে হবে।

মিকদাদ বলেন, [সিরিয়ার ইদলিব অঞ্চলে] উত্তেজনার প্রধান কারণ তুর্কি দখলদারিত্ব এবং সেখানকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি তুরস্কের সমর্থন। তিনি ইদলিবসহ দেশটির গোটা উত্তরাঞ্চল মুক্ত করার কাজে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রতি এমন সময় এ আহ্বান জানালেন যখন সাম্প্রতিক সময়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তুরস্ক। আগামী সপ্তাহে যখন রাশিয়া ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তারা সিরিয়া বিষয়ক বৈঠকে মিলিত হবে তখন এ পদক্ষেপ নিল আঙ্কারা।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় বিদেশি সেনা উপস্থিতিকে দেশটির ‘প্রধান সমস্যা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের জন্য বহিঃশক্তিগুলোর প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেনা সরিয়ে নিয়ে দখলদারিত্বের অবসান ঘটান, তুরস্কের প্রতি সিরিয়া

আপডেট সময় ০১:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১