ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের প্রথম ব্যাটল রয়েল গেম অ্যানিহিলেশন

আকাশ আইসিটি ডেস্ক :

অসৎ উদ্দেশ্যে এলিয়েন সর্দার ডার্কসিড তার সৈন্যসামন্ত নিয়ে পৃথিবীতে আসে। সেখানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে একদল অকুতোভয় সাহসী যোদ্ধা। শুরু হয় তুমুল লড়াই। এলিয়েন ও মানুষের মধ্যকার এ যুদ্ধকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অ্যানিহিলেশন। এটি বাংলাদেশি ডেভেলপারদের তৈরি প্রথম ও একমাত্র ব্যাটল রয়েল গেম। গেম তৈরির ক্ষেত্রে এদেশের তরুণরা যে পিছিয়ে নেই অ্যানিহিলেশন তার উজ্জ্বল দৃষ্টান্ত।

গেমটির বৈশিষ্ট্য :

গেমটিতে যুক্ত করা হয়েছে বাংলাদেশের অসংখ্য অঞ্চল যা কোনো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমের ক্ষেত্রে এবারই প্রথম। একইসঙ্গে গেমটির টিম ডেথ ম্যাচ (টিডিএম) মোডে রয়েছে জাপান, নরওয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের মানচিত্র। বিশ্বের বাজারে ছড়িয়ে দিতে অ্যানিহিলেশনে ব্যবহৃত হয়েছে একাধিক আন্তর্জাতিক ভাষা। এ ছাড়া বাংলা ভাষার অনেক পোস্টার এবং ব্যানার দেখা যাবে গেমটিতে। অ্যানিহিলেশনে চমক হিসাবে থাকছে মারিয়া নামের দুঃসাহসী এক বাংলাদেশি নারী।

যাতে খেলা যাবে :

সর্বমোট আটটি চরিত্র নিয়ে পিসি, প্লে-স্টেশন, এক্সবক্স, অ্যান্ড্রয়েড এবং আইওএসসহ সব ধরনের ডিভাইসেই গেমটি খেলা যাবে।

পিসিতে খেলতে প্রয়োজন :

পিসিতে অ্যানিহিলেশন গেম খেলতে প্রয়োজন ন্যূনতম একটি ইন্টেল কোর-আইথ্রি প্রসেসর এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম। এ ছাড়া এনভিডিয়া জিটিএক্স-৫৬০ গ্রাফিক্স কার্ডসহ দরকার হবে ছয় গিগাবাইট র‌্যাম।

মোবাইলে খেলতে প্রয়োজন :

মোবাইলের ক্ষেত্রে অ্যানিহিলেশন গেমের দুটি সংস্করণ রয়েছে। একটি নরমাল এবং অন্যটি লাইট সংস্করণ। গেমটির নরমাল মোবাইল সংস্করণ খেলতে প্রয়োজন দুই গিগাবাইট র‌্যাম এবং আট বা তার বেশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর এর হালকা সংস্করণটি খেলতে লাগবে ন্যূনতম এক গিগাবাইট র‌্যাম এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭.০। অপারেটিং সিস্টেম ১০.০ এবং শুধু এক গিগাবাইট র‌্যাম হলেই গেমটি আইফোনে খেলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের প্রথম ব্যাটল রয়েল গেম অ্যানিহিলেশন

আপডেট সময় ১০:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১