ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চল। অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি বনাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ায় বিখ্যাত বন সিকোইয়া পর্যন্ত ছড়িয়েছে দাবানল।

বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

সিকোইয়া জাতীয় বনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গাছগুলো। এই আগুন নিয়ন্ত্রণ না করা গেলে কয়েক ঘন্টার মধ্যে পুড়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এই বনে প্রায় ২ হাজার সিকোইয়াসহ সাধারন শেরম্যান গাছ রয়েছে। শেরম্যান গাছের একেকটির উচ্চতা প্রায় ২৭৫ ফুট এবং সেগুলো প্রায় ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ বছরের পুরোনো গাছ।

সিকোইয়া এবং কিংস ন্যাশনাল পার্কের মুখপাত্র রেবেকা পিটারসন লস অ্যানজেলস টাইমসকে বলেন, ‘এই বন মানুষের কাছে অনেক তাৎপর্যপূর্ণ। এই বন রক্ষায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সিকোইয়া গাছগুলি খুব আগুন প্রতিরোধী এবং আগুন থেকে বাঁচতে এর আলাদা ক্ষমতা রয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, নিয়ন্ত্রণ না করা গেলে শিগগিরি বিখ্যাত এই বন ধ্বংস হবে। বনের প্রাচীন গাছগুলোকে রক্ষায় কাজ করছে সাড়ে তিনশ দমকলকর্মী। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। বনটিতে বিশ্বের সবচেয়ে লম্বা কিছু গাছ রয়েছে।

চলতি বছর ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২২ লাখ একর বন পুড়ে গেছে। এদিকে, প্রাকৃতিক দুর্যোগে এ বছর দেশটিতে ১০ হাজার কোটি ডলার ক্ষয়-ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া

আপডেট সময় ০৬:২৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১