ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে রি-ব্র্যান্ডিং করার আহ্বান বেসিস সভাপতির

আকাশ আইসিটি ডেস্ক :

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সভায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বাংলাদেশকে রি-ব্র্যান্ডিং করার এ আহ্বান জানিয়েছেন।

১ অক্টোবর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিতব্য ৬ মাসব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে বেসরকারি খাতের ব্যবসায়ী নেতাদের সাথে বিশেষ সভার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি।

এই সভায় বেসিস সভাপতি এই আহ্বান জানান।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে বাংলাদেশ সস্তা ও অদক্ষ শ্রমিকের দেশ হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এখন উন্নয়নশীল থেকে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পথে। এরই মধ্যে আমরা সফলভাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করতে সক্ষম হয়েছি। এখন সময় সস্তা শ্রমের দেশের সেই পরিচিতিকে দক্ষ জনশক্তির দেশ হিসেবে রি-ব্র্যান্ডিং করার। আইটি ও আইটিইএস খাতে বাংলাদেশে ১০ লক্ষের বেশি দক্ষ জনবল রয়েছে।

তিনি জানান, দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই এক্সপো বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার একটা বড় সুযোগ। এই এক্সপোতে বাংলাদেশে তৈরি ডিজিটাল পণ্য ও সেবা প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। যাতে দেশকে নতুন করে বিশ্বের কাছে দক্ষ জনশক্তির দেশ হিসেবে তুলে ধরা যায়। একইসাথে আন্তর্জাতিক এই প্লাটফর্মে বিটুবি সভা আয়োজনেরও ইচ্ছা প্রকাশ করেন বেসিস সভাপতি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম মহিউদ্দিন এমপি, এফবিসিসিআইয়ের সভাপতি জসীম উদ্দিন, চামড়াজাত পণ্য, তথ্য প্রযুক্তি, কৃষি পণ্য প্রক্রিয়াজাত খাদ্য ও সবজি রপ্তানিকারক সমিতির সভাপতিবৃন্দ, ডিসিসিআই সভাপতি এবং নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েল্ডের সভাপতি উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশকে রি-ব্র্যান্ডিং করার আহ্বান বেসিস সভাপতির

আপডেট সময় ০৯:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১