ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইকিমিডিয়ার নতুন সিইও মারয়ানা ইস্কান্দার

আকাশ আইসিটি ডেস্ক :

অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া পরিচালনাকারী অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দিচ্ছেন মারয়ানা ইস্কান্দার। সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার এ সামাজিক উদ্যোক্তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। গত এপ্রিলে উইকিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে অব্যাহতি নেন কাথেরিন মাথার।

উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিপিডিয়াসহ ১২টি অন্যান্য ফ্রি নলেজ প্রজেক্টে সহায়তা করছে। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে মারয়ানা সংগঠনটির লক্ষ্য বাস্তবায়ন এবং বিনামূল্যে বিশ্বের সর্বস্তরের মানুষের কাছে জ্ঞান বিতরণে কাজ করবেন। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করবেন এবং ফাউন্ডেশনটির বোর্ড অব ট্রাস্টির কাছে জবাবদিহি করবেন।

মারয়ানা ২০১৩ সাল থেকে হারামবি ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যাক্সিলারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ২০১৯ সালে সম্মানজনক স্কল অ্যাওয়ার্ড অর্জন করেছে। ১৫ লাখের অধিক তরুণ জনগোষ্ঠীকে শিক্ষা ও আয়ের সুযোগ করে দেওয়ার জন্য এ সম্মাননা দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উইকিমিডিয়ার নতুন সিইও মারয়ানা ইস্কান্দার

আপডেট সময় ০৯:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১