ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেগাসাস স্পাইওয়্যার ঠেকাতে সফটওয়্যার আপডেট করল অ্যাপল

আকাশ আইসিটি ডেস্ক :

পেগাসাস হানার শিকার অ্যাপল। তাদের নতুন আইফোন বাজারে আসার আগেই আইওএস এবং আইপ্যাড ওএস-এর জন্য নতুন আপডেট নিয়ে এলো অ্যাপল। একটি ম্যালওয়্যার আক্রমণ প্রতিরোধ করার জন্য তড়িঘড়ি বাজারে এলো নতুন এই আপডেট।

অ্যাপলের সাম্প্রতিকতম আপডেট আইওএস ১৪ বাজারে আসে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সম্প্রতি টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাব একটি রিসার্চে লক্ষ্য করে অ্যাপলের আইমেসেজ ব্যবস্থায় একটি সমস্যা রয়েছে।

আইমেসেজে সামান্য একটি এসএমএস পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীর সব তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। আশ্চর্যজনকভাবে ব্যবহারকারীকে সেই এসএমএস থাকা কোনো লিঙ্ক ক্লিক করতে হয় না অথবা কোনো ফাইল ডাউনলোডও করতে হয়না।

সম্প্রতি সৌদি আরবের এক মানবাধিকার কর্মীর ফোন এইভাবে হ্যাক হওয়ার পরে এই ঘটনার কথা সামনে আসে।

সিটিজেন ল্যাব জানিয়েছে এই আক্রমণের পিছনে ইসরায়েলের সংস্থা এনএসও’র হাত থাকার সম্ভাবনা রয়েছে। এই এনএসও’ই তৈরি করে বিতর্কিত পেগাসাস সফটওয়্যার।

এক অফিসিয়াল ব্লগে অ্যাপল জানিয়েছে, সিটিজেন ল্যাবের রিপোর্ট সম্পর্কে তারা অবগত এবং এই সমস্যার সমাধানে আইওএস ১৪.৮ এবং আইপ্যাড ১৪.৮8 আপডেট এনেছেন। যদিও নিজেদের আপডেটে পেগাসাসের নাম উল্লেখ না করলেও অ্যাপল জানিয়েছে এই ধরনের আক্রমন ক্ষণস্থায়ী এবং আইফোনের সকল ব্যবহারকারী এর ফলে সমস্যার সম্মুখীন হবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পেগাসাস স্পাইওয়্যার ঠেকাতে সফটওয়্যার আপডেট করল অ্যাপল

আপডেট সময় ১০:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১