ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিল্প প্রতিষ্ঠানের অটোমেশন ভীতি কাটাতে চায় আইবস

আকাশ আইসিটি ডেস্ক :

সফটওয়্যার শিল্পে ভিন্ন কিছু করার পরিকল্পনা নিয়ে আকিজ গ্রুপের সফটওয়্যার কোম্পানি আইবস (iBOS) যাত্রা শুরু করে ২০২০ সালে। সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানে অটোমেটেড বিজনেস সিস্টেম প্রতিষ্ঠায় কাজ করছে এ প্রতিষ্ঠানটি এবং তাদের তৈরি সফটওয়্যারগুলোতে প্রাধান্য পাচ্ছে নতুনত্ব এবং স্বচ্ছতা।

যা ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে সফটওয়্যার ব্যবহারকারীদের।

আকিজ গ্রুপের সব প্রতিষ্ঠানে সফটওয়্যার সেবা দিয়ে যাত্রা শুরু করা এই কোম্পানিটি সাধারণ ব্যবসায়ী ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেয় যার শুরু আইবস ইআরপির হাত ধরে।

বৃহৎ শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি, যে কোনো প্রতিষ্ঠানের পরিপূর্ণ ও স্বয়ংক্রিয় বিজনেস সিস্টেম দাঁড় করাতে সক্ষম আইবস ইআরপি। স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে ব্যবহার করছে তাদের এই অত্যাধুনিক ইআরপি সলিউশন।

শুধু বৃহৎ প্রতিষ্ঠানের জন্য নয়, আইবস তাদের ইআরপিরই সংক্ষিপ্ত সংস্করণ- আইবস এসএমই নিয়ে এসেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ীদের জন্য। এই সংস্করণ প্রক্রিয়াগত জটিলতা দূর করে ব্যবসায়িক সব কার্যক্রমকে করে তোলে সহজ ও স্বচ্ছ।

এছাড়াও যে কোনো ব্যবসায়ের ভোগ্য পণ্য খুচরা বিপণন ব্যবস্থাকে সহজ থেকে সহজতর করার লক্ষ্যে আইবস তৈরি করেছে আইবস আরটিএম। এটি নিশ্চিত করবে বিক্রয় প্রতিনিধি ব্যাবস্থাপনা এবং পণ্য উৎপাদনের পর থেকে তা ক্রেতা পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ প্রক্রিয়া।

আইবসের যুগোপযোগী সফটওয়্যারগুলোর মধ্যে থাকছে আইবস বিলিং, অ্যাকাউন্টিং, হিউম্যান রির্সোচ ম্যানেজমেন্টসহ আরো বেশ কিছু অত্যাধুনিক সফটওয়্যার। এর মধ্যে আইবস বিলিং সফটওয়্যার নিয়ে কিছু ভিন্ন পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

অত্যন্ত সহজ ইন্টারফেস নিয়ে তৈরি এই সফটওয়্যার যে কোনো প্রতিষ্ঠান পেতে পারে খুব স্বল্প মূল্যেই। মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিলিং সিস্টেম নিয়ে তৈরি যাবতীয় সমস্যা সমাধানই এর মূল লক্ষ্য। এই একটি সফটওয়্যারই যথেষ্ট যে কোনো প্রতিষ্ঠানের বিলিং সিস্টেমকে অটোমেটেড করে তোলার জন্য।

আইবস এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. জায়েদ বিন রশিদ বলেন, আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা ভীতি কাজ করে নিজেদের ব্যবসা অটোমেটেড করার ক্ষেত্রে যার মূখ্য কারণ সফটওয়্যারগুলোর অতিরিক্ত মূল্য। আইবস চায় তাদের কাছে বিজনেস সফটওয়্যার সহজলভ্য করে দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অটোমেশনের আওতায় আনতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিল্প প্রতিষ্ঠানের অটোমেশন ভীতি কাটাতে চায় আইবস

আপডেট সময় ০৯:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১